৩ আসনে আ.লীগের মনোনয়ন কিনলেন সাকিব

শেয়ার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিক্রির প্রথম দিনেই তিনটি আসন থেকে দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। আসন তিনটি হলো- মাগুরা-১, মাগুরা-২ এবং ঢাকা- ১০।

আওয়ামী লীগের একটি সূত্র  এ তথ্য জানিয়েছে। সাকিব আল হাসানের একজন প্রতিনিধি মনোনয়ন ফরমগুলো সংগ্রহ করেন।

এর আগে ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নির্বাচনে লড়াই করে নড়াইল-২ (লোহাগড়া-সদরের একাংশ) আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। ওই বছরই নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল সাকিবের। যদিও তখন সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছিলেন এই অলরাউন্ডার। ৫ বছর পর সত্যিই নির্বাচনের মনোনয়ন কিনলেন সাকিব।

চলমান ভারত বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন সাকিব। যদিও বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স আশানুরূপ ছিল না। গ্রুপ পর্বের ৯ ম্যাচের মধ্যে দুটিতে জিতেছে বাংলাদেশ। এবারের আসরে ইনজুরির কারণে দুটি ম্যাচে খেলতে পারেননি সাকিব। ৭ ম্যাচে ২৬.৫৭ গড়ে রান করেছেন ১৮৬ রান। পুরো আসরে একটিতে মাত্র হাফ সেঞ্চুরি করেছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ৬৫ বলে ৮২ রানের ইনিংস একটি ইনিংস খেলেছিলেন তিনি।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.