জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২১ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
সোমবার (৬ নভেম্বর) রাত ৮টা থেকে এই পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nubd.info/results অথবা results.nu.ac.bd)) পাওয়া যাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মো. আতাউর রহমান।
মোট ৭৯৭টি কলেজে ২ লাখ ৫৫ হাজার ৬৪৪ জন পরীক্ষার্থী ৩১টি বিষয়ে এই পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় গড় পাসের হার ৭১ শতাংশ।
উল্লেখ্য, ৪ বছরের সমন্বিত ফলাফল আগামী সপ্তাহে প্রকাশিত হবে।
