দুই হাজার আনসার প্রস্তুত রাখার নির্দেশ

শেয়ার

দেশের দুই রাজনৈতিক দল বিএনপির মহাসমাবেশ এবং আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ ঘিরে শনিবার (২৮ অক্টোবর) ঢাকা মহানগর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় দুই হাজার ব্যাটালিয়ন আনসার সদস্য স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (রাজনৈতিক শাখা-২) উপ-সচিব মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী সই করা এক স্মারকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার একদিনের জন্য দুই হাজার ব্যাটালিয়ন আনসার সদস্যকে সকাল ৮টা থেকে স্ট্যান্ডবাই রাখার জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.