রামগঞ্জে মানসিক বিকারগ্রস্থ ভাইয়ের সম্পত্তি লিখে নিলেন মেজভাই

শেয়ার

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে আতিকুল্লাহ নামের এক মানসিক বিকারগ্রস্থ ভাইকে ফুসিয়ে সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ডোননদী গ্রামের খাসের বাড়ির আপন মেজ ভাই সিদ্দিক উল্লাহ বিরুদ্ধে।

বুধবার, (২৭ সেপ্টেম্বর) সকালে, সরেজমিনে ঘটনাস্থলে পরিদর্শনে গেলে ঘটনার সত্যতা পাওয়া যায়। সৃষ্ট ঘটনায় আতিকুল্লাহ ছেলে মোঃ রাশেদ বাড়ি হয়ে রামগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। রামগঞ্জ থানা পুলিশের উপ পুলিশ পরিদর্শক (এএসআই) প্রশান্ত কুমার দে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ডোননদী গ্রামের খাসের বাড়ির মৃত রুহুল আমিনের তিন ছেলে। আতিক উল্লাহ, সিদ্দিক উল্লাহ, শহীদ উল্লাহসহ তিন ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে
এরই সুযোগে মেজ ভাই সিদ্দিক উল্লাহ চেতনানাশক ওষুধ খাইয়ে মানসিক বিকারগ্রস্ত করে বড় ভাই আতিক উল্লাহ কাছ থেকে গোপনে কাউকে না জানিয়ে রামগঞ্জ রেজিস্ট্রি অফিসে নিয়ে বসসঘর সহ ১০শতাংশ সম্পত্তি সাপকাবলা মুলে রেজিস্ট্রি করে নেয়। পরে রেজিস্ট্রির বিষয়টি আতিক উল্লাহ স্ত্রী সন্তানরা জানতে পেরে মেজ ভাই সিদ্দিক উল্লাহকে আসামী করে রামগঞ্জ থানা অভিযোগ দায়ের করেন।

এই ব্যাপারে আতিক উল্লাহ বড় ছেলে রাশেদ জানান, আমার মেজ চাচা সিদ্দিক উল্ল্যা সম্পত্তির লোভে আমার বাবাকে সুকৌশলে অসুস্থ বানিয়ে আমাদেরকে বাড়ি থেকে উৎখাতের পাঁয়তারা করতেছে।

আতিক উল্লাহ স্ত্রী কোহিনুর বেগম জানান, ৩০ বছর আগে আতিক উল্লাহ সাথে আমার বিয়ে হয়। বর্তমানে আমার পাঁচটি সন্তান রয়েছে। আমার দেবর সিদ্দিক উল্লাহ কিভাবে আমার স্বামীকে অসুস্থ নামিয়ে সম্পত্তি লিখে নিয়েছে এজন্য আমি এলাকাবাসীর কাছে বিচার চাই।

অভিযুক্ত মেজ ভাই সিদ্দিক উল্লাহ জানান, আমার ভাই আতিক উল্লাহ আমাকে স ইচ্ছায় সম্পত্তি গুলো কোনো টাকা পয়সা ছাড়াই রেজিস্ট্রি করে দিয়েছে। এতে আমার কোনো দোষ নাই। কয়দিন পরে আমার ভাই ওনার বাকি সম্পত্তি লিখে দিবেন বলে জানিয়েছে।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক জানান, থানায় অভিযোগের পর বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.