এ্যাম্বুলেন্স হাসপাতালের গ্যারেজে, রোগীদের দুর্ভোগ চরমে

শেয়ার

বাবুল খান, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের গ্যারেজে পড়ে রয়েছে প্রায় দেড় কোটি টাকা মূল্যের লাইফ সাপোর্ট সুবিধাযুক্ত বিশেষায়িত একটি এ্যাম্বুলেন্স। অযত্ম আর অবহেলায় এটি এখন নষ্টের পথে।

চালক না থাকায় টানা দুই বছরের বেশি সময়ধরে লাইফ সাপোর্টযুক্ত এ্যাম্বুলেন্স সেবা নিতে পারছে না ঢাকায় রেফার করা মুমূর্ষু রোগীরা। হাসপাতাল কর্তৃপক্ষ এ্যাম্বুলেন্স সেবা দিতে না পাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিল্প অধ্যুষিত শ্রীপুর উপজেলার হাজারো মানুষ।

উপজেলাবাসীর অভিযোগ, সরকারী এ্যাম্বুলেন্স সেবা বন্ধ থাকায় হাসপাতালে আসা মুমূর্ষ রোগীদেরকে উন্নত চিকিৎসার জন্য বাধ্য হয়ে বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া নিতে হয়।

এদিকে, সরকারি এ্যাম্বুলেন্স সেবা বন্ধ থাকায় বেসরকারি এ্যাম্বুলেন্স মালিকরা সিন্ডিকেট তৈরি করে মুমূর্ষু রোগীর স্বজনদের জিম্মী করে অতিরিক্ত ভাড়া আদায় করে থাকে। বেসরকারি এ্যাম্বুলেন্স মালিক ও চালকদের চরম সেচ্ছাচারিতায় অসহায় হয়ে পড়ছেন রোগী ও তার স্বজনরা।

পৌর এলাকার ডাঃ ফরহাদুজ্জামান বলেন , এ্যাম্বুলেন্সটি এভাবে অযন্তে অবহেলায় হাসপাতাল কর্তৃপক্ষ ফেলে রেখেছে, যা দুঃখজনক! হাসপাতালের রোগীরা এই
এ্যাম্বুলেন্স সেবা থেকে বঞ্চিত হবে এটা মেনে নেয়া যায় না। যত তারাতাড়ি সম্ভব এ্যাম্বুলেন্সটি চালুর দাবি জানাচ্ছি।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রণয় ভূষণ সাহা বলেন, ড্রাইভারের অভাবে এ্যাম্বুলেন্স সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। ড্রাইভারের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। ড্রাইভার পেলেই আমরা এ্যাম্বুলেন্স সেবা চালু করব। এই বিষয়ে জানতে গাজীপুর জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ খায়রুজ্জামানকে একাধিকবার ফোন করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।May be an image of 2 people and text

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.