চৌমুহনীতে আ. লীগের শোক র‌্যালী ও আলোচনা সভা

শেয়ার

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ

৩১ আগস্ট বৃহস্পতিবার জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এবং ২১ আগষ্ট গ্রেনেড হামলায় জড়িতদের বিচারের দাবীতে নোয়াখালীর চৌমুহনী পৌর আওয়ামীলীগের উদ্যোগে শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জননেতা নুরুল হক মিলনায়নের সামনে আয়োজিত র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ এবিএম জাফর উল্যাহ। চৌমুহনী পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র আক্তার হোসেন ফয়সালের সভাপতিত্বে এ সময় ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি এম এ কাশেম, সাবেক জেলা পরিষদ সদস্য জিএস মোশারফ হোসেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আমিনুল হক মুন্না সহ অনেকে বক্তব্য রাখেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.