লিটনের পরিবর্তে এশিয়া কাপে বিজয়

শেয়ার

এশিয়া কাপের স্কোয়াডে জায়গা পেয়েছেন এনামুল হক বিজয়। লিটন কুমার দাসের বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে তাকে।

বুধবার (৩০ আগস্ট) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

জ্বরের কারণে রোববার দলের সঙ্গে যেতে পারেননি লিটন দাস।

এখনও অবধি সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। তাতে শেষ পর্যনন্ত লিটনকে এশিযা কাপ থেকেই ছিটকে যেতে হলো।

তার জায়গায় কপাল খুলেছে এনামুল হক বিজয়ের।

এশিয়া কাপের আলোচনায় কখনোই সেভাবে ছিলেন না বিজয়।

প্রাথমিক, জাতীয় দলের ক্যাম্পে, রিজার্ভ ক্রিকেটারদের তালিকাতেও রাখা হয়নি তাকে। অনেকটা আকস্মিকভাবেই স্কোয়াডে ডাক পেলেন বিজয়। গত বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে সবশেষ জাতীয় দলে ছিলেন তিনি।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বিজয়কে নেওয়ার ব্যাখ্যায় বলেছেন, ‘সে ঘরোয়া লিগে রান করেছে, বাংলা টাইগার্সের প্রোগ্রামে নিয়মিতই পর্যবেক্ষণে ছিল। বিজয় সবসময়ই আমাদের বিবেচনায় ছিল। লিটনের অনুপস্থিতিতে আমাদের একজন উইকেটরক্ষক ব্যাটার দরকার ছিল, বিজয়কে বেছে নিয়েছি। ’

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.