রায়পুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন

শেয়ার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ভবন উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক ও এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন এমপি ।

এ উপলক্ষ্যে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাসেল ইকবাল এর সভাপতিত্বে-এতে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন এমপি। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, রায়পুর থানার অফিসার ইনচার্জ শিপন বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন পাঠান, খোরশেদ আলম দেওয়ান, উপজেলা প্রকৌশলী সুমন মুন্সী, সদর আ’লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহমদ, রায়পুর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক তানভীর হায়দার চৌধুরী রিংকু, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জহির পাটোয়ারী প্রমুখ।

উল্লেখ্য, প্রায় দুই কোটি টাকা ব্যায়ে রায়পুর লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের বাসস্ট্যান্ড এলাকায় তিনতলা বিশিষ্ট এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হয়।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.