আত্মসাতকৃত টাকা সরকারি কোষাগারে ফেরতের নির্দেশ

শেয়ার

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে দল্টা ডিগ্রী কলেজের এ.এ.এম মোস্তাক আহমেদের বিরুদ্ধে একই শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী অধ্যাপক (ইস, ইতিহাস ও সংস্কৃতি) ও উপাধ্যক্ষ পদে থেকে গত ৯ বছর যাবত দুইটি পদের বেতন উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে।

গত ১৭আগষ্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কুমিল্লা অঞ্চল কুমিল্লার পরিচালক প্রফেসর সোমেশ কর চৌধুরী স্বাক্ষরিত এ.এ.এম মোস্তাক আহমেদ উত্তোলনকৃত টাকা সরকারি কোষাগারে ফেরত দেয়ার জন্য একটি চিঠি প্রেরণ ও কলেজ গভর্নিং বডির সভাপতিকে অনুলিপি দেয়া হয়।

এর পুর্বে গত ১৩ আগষ্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকার উপ পরিচালক হাবিবুর রহমান স্বাক্ষরিত চিঠিতে দল্টা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ এ.এ.এম মোস্তাক আহমেদের (ইনডেক্স ৪১৪৪৭৭) এর এমপিও ইনডেক্স বাতিল নির্দেশক্রমে অনুরোধ করা হয়। উক্ত নির্দেশ পালনে সংশ্লিষ্ট কতৃপক্ষকে চিঠির অনুলিপি দেয়া হয়। একই কলেজের প্রভাষক (অর্থনীতি) মোঃ মহসীনের অভিযোগের ভিত্তিতে বিষয়টি আমলে নিয়ে তদন্তপুর্বক এ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কুমিল্লা অঞ্চল ইস্যুকৃত চিঠির ১, ৩ ও ৪ নং সূত্রোক্ত স্মারকে সংশ্লিষ্ট শিক্ষক, অধ্যক্ষ ও সভাপতির ব্যাখ্যা চেয়ে পত্র দেয়া হয়।

সংশ্লিষ্ট অভিযুক্ত সহকারী অধ্যাপক এ. এ. এম মোস্তাক আহমদ বলেন, “আমি সহকারী অধ্যাপক থেকে পদত্যাগ করিনি এবং ১৮/০৯/২০১৪ খ্রি: তারিখ থেকে উপাধ্যক্ষের অতিরিক্ত দায়িত্ব পালন করে যাচ্ছি প্রতিষ্ঠানের স্বার্থে।” আমি আগেও বলেছি অতিরিক্ত দায়িত্ব থেকে আমাকে অব্যাহতি দিতে।

দল্টা ডিগ্রী কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান যে, “সহকারী অধ্যাপক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) এ.এ.এম মোস্তাক আহমদকে ১২/০৯/২০১৪ খ্রি: তারিখে উপাধ্যক্ষ পদে নিয়োগ দেয়া হয়। তিনি পূর্ব পদ থেকে পদত্যাগ না করে যোগদানের জন্য আসেন, আমি তৎকালীন গভর্নিং বডির চাপে তাকে পূর্ব পদের পদত্যাগ ছাড়াই যোগদান পত্র গ্রহণ করতে বাধ্য হই। তিনি দুইটি পদেই নিয়োজিত আছেন এবং উভয় পদের বিপরীতে প্রতিষ্ঠান থেকে ভাতা গ্রহণ করে আসছেন”

দলটা ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি ও রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শারমিন ইসলাম জানান, আমি রামগঞ্জে সম্প্রতি নতুন যোগদান করেছি। এজন্য প্রয়োজনীয় কাগজপত্র দেখে বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.