একাদশে ভর্তিতে আবেদন শুরু

শেয়ার

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করেছে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন শিক্ষার্থী। পাস করা শিক্ষার্থীদের একাদশে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) থেকে। আবেদন অনলাইনে চলবে ২০ আগস্ট পর্যন্ত। এবারও একাদশ শ্রেণিতে ভর্তিপ্রক্রিয়া চলবে লটারিতে। এবারও তিন পর্যায়ে আবেদন গ্রহণ করা হবে। ভর্তির জন্য কোনো পরীক্ষা হবে না।

সম্প্রতি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে শিক্ষা মন্ত্রনালয় প্রকাশিত নীতিমালায় এসব কথা বলা হয়েছে।

একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালায় বলা হয়েছে, তিন ধাপে আবেদনপ্রক্রিয়ার মাধ্যমে ভর্তির কাজ শেষে আগামী ৮ অক্টোবরে শুরু হবে একাদশ শ্রেণির ক্লাস। ভর্তির সময় এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মহানগরে পাঁচ হাজার টাকা সেশন চার্জ ও ভর্তি ফি নেওয়া যাবে। ঢাকা মহানগর ছাড়া অন্য মহানগর এলাকায় তিন হাজার, জেলায় দুই হাজার ও উপজেলা বা মফস্‌সল এলাকায় দেড় হাজার টাকা দেওয়া যাবে। এ ছাড়া এমপিওভুক্ত নয়, এমন শিক্ষাপ্রতিষ্ঠান বা আংশিক এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে উন্নয়ন ফি, সেশন চার্জ ও ভর্তি ফি কত নেওয়া যাবে, সেটিও নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

গত ২৮ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে ১১ শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪১ হাজার ৪৫০ জন। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন। উত্তীর্ণ শিক্ষার্থীরা এখন একাদশ শ্রেণিতে ভর্তির চেষ্টা করবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.