ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৫৭

শেয়ার

ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে প্রতিদিন। গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকাতে আটজন এবং ঢাকার বাইরে দুজনের মৃত্যু হয়।

এ নিয়ে চলতি বছর সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২৯৩। এর আগে গতকাল ডেঙ্গুতে মৃত্যুর নতুন রেকর্ড সৃষ্টি হয়। ২০২২ সালে ডেঙ্গুতে দেশে সর্বোচ্চ মারা যায় ২৮১ জন।.২০১৯ সালে ১৭৯ জন, ২০২০ সালে ৭ জন ও ২০২১ সালে ১০৫ জন ডেঙ্গুতে মারা যান ।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৭৫৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে ৮৯২ জন ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। আর ঢাকার বাইরে ডেঙ্গু নিয়ে ভর্তি আছেন ৮৬৫ জন।

এ বিজ্ঞপ্তিতে সরকারি ২টি ও বেসরকারি ১৪টি হাসপাতালের প্রতিবেদনে যুক্ত করা যায়নি। সারা দেশে চলতি বছর ৬১ হাজার ৪৭৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৩ হাজার ৪৫৪ জন ও ঢাকার বাইরে ২৮ হাজার ১৯ জন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.