রামগতিতে পল্লীবিদ্যুতের অফিস সহায়কের কাছে জিম্মী গ্রাহক

শেয়ার

কমলনগর-রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগতি পল্লীবিদ্যুতের জোনাল অফিসে অফিস সহায়ক ছালাউদ্দিনের কাছে জিম্মী হয়ে পড়েছে সেবাগ্রহীরা।

মোটা অংকের টাকার বিনিমযে অবৈধ মিটার সংযোগ দেওয়া ও গ্রাহক হয়রানি, অশালীন আচরণ ও হুমকি ধ্বমকি দেওয়ার অভিযোগ ওঠেছে তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে এমন অভিযোগ অতিপুরনো। বিশেষ করে অফিস সহায়ক ছালাউদ্দিন এমন কার্যক্রম নিয়ন্ত্রণ করেন। এর আগেও তাকে নানা অনিয়ম কান্ডে জড়িত থাকায় নতুন জায়গায় বদলি করা হয়। কর্তাদের একটি চক্রের সাথে গোপন আঁতাত করে আবারও এখানে যোগদান করেন তিনি। অফিসে তার নিজ দায়িত্ব ফাঁকি ও নানা অনিয়ম যেন ডাল-ভাতে পরিণত। এদিকে ইন্সপেক্টরের রুমে চেয়ার না থাকায় সেবাগ্রহীরা এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দুর্ভোগ পোহাতে দেখা গেছে।

অফিস সরজমিন গিয়ে দেখা গেছে, রামগতি পল্লীবিদ্যুতের অফিস সহকারী নিজের নির্ধরিত দায়িত্ব রেখে অদূরে অফিসে আসা মানুষের সাথে কথা বলেন। মিটারের জন্য মানুষ আসলে তার নাম ঠিকানা ও ইউনিয়নের পরিচয় নিয়ে নিজের ব্যক্তিগত মোবাইল নাম্বার হাতে ধরিয়ে দিয়ে পরে ফোন করার জন্য বলে গ্রাহককে অফিস থেকে পাঠিয়ে দেন। তার সাথে অফিসের কর্তা-কর্মচারীর একটি গোপন সিন্ডিকেটও সহযোগিতা করছেন। সাম্প্রতিক আলেকজান্ডার বাণী সিনেমা হল সংলগ্ন পল্লীবিদ্যুতের লাল ঠিঠিযুক্ত আকবর হোসেনের একটি মিটারে টাকা পাওনা ২৯ হাজার ৬০৪ টাকা। যার (বই নং ৩৪১, হিসাব নং-১১৪৫)। ওই মিটারে মোটা অংকের টাকায় নামবদলিয়ে ছালাউদ্দিন (বড় অফিসার) পরিচয় দিয়ে নতুন সংযোগ দেন।

একইভাবে বড়খেরী ইউনিয়নে জিহাদ ও পোড়াগাছা ইউনিয়নে, এরশাদ ও আজাদ নামে এক ব্যক্তি থেকে টাকা নিয়ে এখনও সংযোগ দেন নাই। দিনের পর দিন তার এমন কর্মকান্ডে একদিকে মানুষ আর্থিকভাবে ভুক্তভোগী অন্যদিকে মোটা অংকের টাকায় সরকারী অফিসের বদনাম হচ্ছে।

অভিযোগের বিষয়ে অফিস সহায়ক মো. ছালাউদ্দিন জানান, আমার দায়িত্বের বাহিরে অফিসে ২/১টা মিটার সংযোগের কাজ করেছি। আমাকে অফিসের কর্মকর্তারা সহযোগিতা না করলে কিভাবে কাজ করি। এটা করা দোষের হলে ভবিষ্যতে আর কাজ করব না বলে তিনি জানান।

অভিযোগের বিষয়ে ডিজিএম রামগতি জোনাল অফিস মো. রেজাউল করিম জানান, অফিসে মিটার সংক্রান্ত বিষয়ে সেবাগ্রহীরা সরাসরি দায়িত্বশীলদের কাছে আসার জন্য সচেতন করেছি। প্রয়োজনে ভবিষ্যতে আরও এওয়ারনেস করা হবে। ছালাউদ্দিনের অনিয়মের বিষয়ে জানতে চাইলে কথা এড়িয়ে তিনি অফিসে যাওয়ার অনুরোধ করেন।No description available.

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.