সামরিক নেতাদের পেনশন বাড়াল মিয়ানমার

শেয়ার

মাত্র কিছু দিন আগেই অপুষ্টির বিষয়ে মিয়ানমারকে ভয়াবহ সতর্কতা জারি করেছে  বিশ্বব্যাংক। এর মধ্যেই ১৯৬২ সালে দেশের প্রথম অভুত্থান থেকে শুরু করে সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তি ও বর্তমান সামরিক সরকারের কয়েকটি পদে উচ্চতর পেনশন বৃদ্ধির পদক্ষেপ নেওয়া হয়েছে। 

১৯৮০ সালে মিয়ানমারের প্রথম সামরিক স্বৈরশাসক নে উইন কর্তৃক প্রণীত রাজনৈতিক পেনশন আইনে প্রেসিডেন্টদের জন্য নির্ধারিত পেনশনের পরিমাণ ছিল দুই হাজার কিয়াট। এছাড়া প্রধানমন্ত্রীদের জন্য নির্ধারিত ছিল এক হাজার ৮০০ কিয়াট ও মন্ত্রীদের জন্য এক হাজার ৫০০ কিয়াট।

বর্তমান জান্তা সরকারের গেজেট অনুযায়ী, সাবেক প্রেসিডেন্টরা পেনশন পাবেন ১.৫ মিলিয়ন কিয়াট, সাবেক প্রধানমন্ত্রীরা পাবেন ১ মিলিয়ন কিয়াট আর সাবেক মন্ত্রীরা পাবেন ৪ লাখ কিয়েট।

এছাড়া অন্য পদগুলোর পেনশনও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। আর যদি কোনো পেনশনভোগী মারা যান তাহলে তার পরিবারের সদস্যরা করমুক্ত পেনশন পেমেন্টের ৭৫ শতাংশ পাবেন। পেনশনের এই সুবিধাটি শুধু ২০০৬ সালের ১ এপ্রিল এর আগে পর্যন্ত জান্তার অধীনে গুরুত্বপূর্ণ পদের সদস্যরা পেয়ে থাকবেন। আর তারা মৃত হলে তাদের জীবিত স্বামী অথবা স্ত্রী এই সুবিধা পাবেন।  ২০টিরও বেশি পদে অধিষ্ঠিত থাকা বর্তমান সামরিক সরকারের কর্মকর্তারাও এই উচ্চমাত্রার পেনশন থেকে উপকৃত হবেন। তাদের মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, অডিটর জেনারেল, সিভিল-সার্ভিস কমিশনের কর্মকর্তা, ইয়াঙ্গুন ও মান্দালয়ের মেয়র ও পরপর জান্তা পরিষদের সদস্যরা।

মিয়ানমারের স্বাধীনতার নায়ক জেনারেল অং সানের নেতৃত্বাধীন সরকারের সদস্য ও পরবর্তী ফ্যাসিস্ট বিরোধী পিপলস ফ্রিডম লীগ নে ইউন প্রণীত আইনের অধীনে রাজনৈতিক পেনশন পাওয়ার অধিকারী ছিল। হ্লাইং-এর নোটিশে শুধু সামরিক ব্যক্তিদের কথাই উল্লেখ রয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.