শতভাগ শিক্ষার্থী ফেল, তাহেরপুর হাই স্কুলে!

শেয়ার

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় কেউ পাস করেনি এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানটি রাজশাহী পুঠিয়া উপজেলার তাহেরপুর হাই স্কুল।

রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন তাহেরপুর হাই স্কুল থেকে এ বছর ৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তারা কেউ পাস করতে পারেনি। সবাই ফেল করেছে।

এ বিষয়ে রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আরিফুল ইসলাম বলেন, পুঠিয়া উপজেলার তাহেরপুর হাই স্কুলে কেউ পাস করেনি। এ বছর এই স্কুল থেকে ৪ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়। কেউ পাস না করার কারণ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে জানা হবে। এছাড়া ওই স্কুলে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.