রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে ২ শিশু নিখোঁজ

শেয়ার

রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (২১ জুলাই) দুপুরে নগরীর মতিহার থানার সাতবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিশুরা হলো, মতিহার থানার চর সাতবাড়িয়া গ্রামের মো. সুখচানের ছেলে মো. সিয়াম (১১) ও একই গ্রামের মো. লেবাসের ছেলে মো. সাজিম (১২)।

মতিহার থানার ওসি রুহুল আমিন জানান, দুপুরে তারা পদ্মা নদীতে গোসলে যায়। এক পর্যায়ে তারা পানিতে ডুবে নিখোঁজ হয়। ঘটনা শোনার পরপর সেখানে পুলিশ পাঠানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেখানে যায়।

রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ বলেন, ঘটনাস্থলে ডুবুরিদের দুটি ইউনিট কাজ করছে। বিকেল পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভাব হয়নি।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.