মহাকাশেরও আছে নিজস্ব সুর!

শেয়ার

মহাকাশেরও নিজস্ব সুর আছে। একথা বহু আগেই অ্যালবার্ট আইনস্টাইন সর্বপ্রথম জানিয়েছেন। এবার এর সত্যতা মিলল। নতুন এক গবেষণায় জানা গেছে বিশ্ব- ব্রহ্মাণ্ডেরও নিজস্ব সুর বা শব্দ আছে। যা বিজ্ঞানীরা যন্ত্রের মাধ্যমে শুনেছেন।

বৃহস্পতিবার জ্যোতির্বিজ্ঞানীরা ঘোষণা করেছেন, তারা মহাকর্ষীয় তরঙ্গের অস্তিত্বর প্রমাণ পেয়েছেন। যা ব্রহ্মাণ্ডের শব্দ বলেই বিবেচনা করছেন। যাকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন, ‘ব্যাকগ্রাউন্ড হাম’।

উত্তর আমেরিকা, ইউরোপ, চীন, ভারত এবং অস্ট্রেলিয়ায় কয়েকশত বিজ্ঞানী রেডিও টেলিস্কোপ ব্যবহার করে বছরের পর বছর কাজ করার পর এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন।

space

কিন্তু কয়েক দশক ধরে বিজ্ঞানীরা কম-ফ্রিকোয়েন্সি মহাকর্ষীয় তরঙ্গের জন্য অনুসন্ধান করছেন, যা ব্যাকগ্রাউন্ড হামের মতো মহাকাশের মধ্য দিয়ে ক্রমাগত ঘূর্ণায়মান বলে মনে করা হয়। ইউরোপীয় পালসার টাইমিং অ্যারে’র মাইকেল কিথ সংবাদসংস্থা এএফপিকে বলেন, আমরা এখন জানি যে মহাবিশ্ব মহাকর্ষীয় তরঙ্গে পরিপূর্ণ। ফলে ব্রক্ষাণ্ড যে শব্দহীন এ কথা আর এখন বলা যাবে না।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.