সারা দেশে বৃষ্টি থাকবে আরও ৩ দিন

শেয়ার

সারা দেশে আরও ৩ দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ভারী থেকে অতিভারী বৃষ্টির পরিমাণ কমে আসবে।

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজও রাজধানীতে সারা দিন থেমে থেমে বৃষ্টি হতে পারে।

মৌসুমি বায়ু সক্রিয় জানিয়ে এই আবহাওয়াবিদ বলেন, ঢাকা, বরিশাল, ময়মনসিংহ, খুলনা ও দেশের উপকূল অঞ্চলগুলোতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তা আরও তিন দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

তবে ভারী থেকে অতিভারী বৃষ্টির প্রবণতা সারা দেশেই কমে আসবে বলে জানান এই আবহাওয়াবিদ।

আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। রাজধানীতে আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ঢাকায় ২২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.