পূর্ব চররুহিতা যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে অসহায় ৯০ জন মানুষের মাঝে ১টি গরুর মাংস বিতরণ করা হয়।
বুধবার (২৮ জুন) ঈদের একদিন আগে সংগঠনটি কোরবানির মাংস বিতরণ করে।
এসময় উপস্থিত ছিলেন পূর্ব চররুহিতা যুব সমাজ কল্যাণ প্রধান উপদেষ্টা: এডভোকেট আদনান আহমেদ, আব্দুল্লাহ আল ফাহাদ (সাধারণ শিক্ষা ক্যাডার), ইমরান হোসেন সহেল,পরিচালক :সাইফ মাহমুদ তারেক, সহ-পরিচালক মোবারক হোসেন রিয়াজ, সভাপতি : রুবেল হোসেন, সহ-সভাপতি: রাশেদ হোসেন, অর্থ সম্পাদক -ইসমাইল হোসেন সম্রাট, সহ-অর্থ সম্পাদক – তানজিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক -হান্নান, রাসেল সহ আরো অন্য অন্য স্বেচ্ছাসেবীরা।
এই সময় সংগঠনের পরিচালক সাইফ মাহমুদ তারেক বলেন, অতীতের মত করে এই ঈদেও অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করে আসছে চররুহিতা যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশন।তিনি বলেন সংগঠনটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছি মে মাসের ৩০ তারিখ থেকে সংগঠনটি উদ্বোধনের আগে ঈদুল ফিতরের আমরা প্রায় ৩৫ টি পরিবারকে ৩৫ হাজার টাকার ঈদ উপহার প্রদান করি। তার ধারাবাহিকতার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আমরা আমাদের সংগঠনের সদস্যদের,ও শুভাকাঙ্ক্ষী দের টাকা তুলে প্রায় ৫৩ হাজার টাকা মূল্যে একটি গরু নিয়েছি যা সব কিছু মিলিয়ে ৮০ কেজি হয়েছে প্রতি জনকে ৯০০ গ্রাম করে দেওয়া হয়েছে।
আসলে আমাদের সংগঠন নতুন এবং ছোট কিন্তু আমাদের মন বিশাল ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আরো বড় আকারে করার চেষ্টা করবো সবাই আমাদের ফাউন্ডেশন এবং ফাউন্ডেশনের সদস্য দের জন্য দোয়া করবেন তার সাথে আমাদের সংগঠনের কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।
কুরবানির মাংস সুন্দর ও সুষ্ঠুভাবে বিতরণ কাজে সহযোগিতাকারী সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
