সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আবু তাহের আহত

শেয়ার

স্টাফ রিপোর্ট:

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আবু তাহের আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে রামগঞ্জের মধ্য আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। আবু তাহের দৈনিক মানব জমিন এর রামগঞ্জ উপজেলা প্রতিনিধি এবং পল্লী নিউজ এর স্টাফ রিপোর্টার ও রামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি। এছাড়া পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

আহত আবু তাহের বলেন, বিকেলে উপজেলা আইনশৃঙ্খলা সভা শেষে মোটারসাইকেলে যোগে অফিসে ফিরছিলেন তিনি। ঘটনাস্থলে একটি শিশু দৌড়ে রাস্তাপার হচ্ছিল। এসময় ওই শিশুকে বাঁচাতে গিয়ে তিনি মোটরসাইকেলে থেকে পড়ে গিয়ে আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে রামগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বায়োপ্যাথ হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন। এজন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

রামগঞ্জ হাসপাতাল জরুরি বিভাগের ডাক্তার জানান, আবু তাহের গুরুতর আহত হয়েছেন। তার কাঁধের হাড় ভেঙে গেছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.