পাবিপ্রবি প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটিকে ইবি প্রেস ক্লাবের শুভেচ্ছা

শেয়ার

ইবি প্রতিনিধি:

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রেস ক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রেস ক্লাব। মঙ্গলবার (৩০ মে) সংগঠনটির সভাপতি আবু হুরাইরা ও সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু এক যৌথ বিবৃতিতে এ শুভেচ্ছা জানান।

বিবৃতিতে সাংবাদিক নেতারা নতুন কমিটির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। তারা নতুন নেতৃত্বকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও স্বচ্ছ সাংবাদিকতার আহ্বান জানান। একইসঙ্গে পাবিপ্রবি প্রেস ক্লাব ও ইবি প্রেস ক্লাবের মধ্যে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ সম্পর্কের আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত (রোববার) ২৮ মে প্রাবিপ্রবি প্রেস ক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়। এতে আহ্বায়ক হিসেবে দৈনিক বাংলা পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি উজ্জ্বল কুমার বিশ্বাস এবং সদস্য সচিব হিসেবে এশিয়ানটিভি অনলাইনের দুর্জয় কর্মকার মনোনীত হয়েছেন।

৭ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম (খোলা কাগজ) ও আবদুল্লাহ আল মামুন (নয়া শতাব্দীর)। এছাড়া সদস্য হিসেবে আছেন জাহিদুল ইসলাম (কালবেলা), নূর মোহাম্মদ হোসেন (বিডি২৪নিউজ) এবং মাধুরী আক্তার মায়া (চ্যানেল ২৪)।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.