রামগঞ্জে রিক্সাচালকের বসতঘর ভাংচুর করে সম্পত্তি দখল

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে ভাড়াটিয়া সন্ত্রাসীদের হামলায় হতদরিদ্র দিনমুজুর রিক্সাচালক মজিবুল হকের বসতঘর ভাংচুর করে সম্পত্তি দখল করার অভিযোগ পাওয়া গেছে।একই বাড়ির ভূমিদস্যু আমিন উল্যা ও তার প্রবাস ফেরত ছেলে নাছির ভাড়াটিয়া মুখোশধারী সন্ত্রাসীদের নেতৃত্বে অস্ত্রশস্ত্র নিয়েওই হামলা চালিয়ে বসতঘরে থাকা আসবাপত্র মালামাল লুটপাট করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে ১৭মে (বুধবার) সকালে উপজেলার লামচর ইউনিয়নের বিষ্ণবল্ববপুর গ্রামের নোয়া বাড়িতে। উচ্ছেদের পর নিজরা ঐ স্থানে একটি ঘর নির্মান করে মজিবুল হকের সম্পত্তি জবর দখল করে নেয়। খবর পেয়ে রামগঞ্জ থানার এস আই হেলাল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব্যাপারে হতদরিদ্র দিনমুজুর রিক্সাচালক মজিবুল হক বাদী হয়ে রামগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০ টায় হঠাৎ আমিন উল্যাহ,শহীদ মিয়া,খোরশেদ আলম,জসিম মিস্ত্রি, ফরিদ, ফয়েজ, সালাউদ্দিন, রহিম সহ ৩৫ থেকে ৪০ জন ভাড়াটিয়া সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে এসে রিক্সাচালক মজিবুল হকের স্ত্রী স্বপর্না বেগমকে জোরপূর্বক ঘর থেকে বাহির করে মুহূর্তের মধ্যে তাদের বসতঘরটি ভাংচুর করে উচ্ছেদ করে দেয় এবং ঘরে থাকা মালামাল লুট করে নিয়ে যায়। এবং ওইস্থানে আমিন উল্যা ও তার লোকজন জোরপূর্বক একটি ঘর নির্মাণ করে বসতঘরের জায়গাটি দখল করে নেয়।
রিক্সা চালক মজিবুল হক বলেন, আমি দীর্ঘ প্রায় ৩০ বছর যাবৎ এখানে স্ব-পরিবারে বসবাস করে আসছি। আমার চাচা বহুবছর আগে সেকান্তর মিয়া নামক এক ব্যাক্তির নিকট অন্য দাগে সম্পত্তি বিক্রি করে। ২০০৮ সালে আমিন উল্যাহ সেকান্তর থেকে সম্পত্তি ক্রয়ের পর হইতে আমাদের উচ্ছেদের পাঁয়তারা করে আসছে। আজ তারা ভাড়াটিয়া লোকজন নিয়ে দিনদুপুরে আমার ঘরটি উচ্ছেদ করে ঘরে থাকা মালামাল সব লুট করে নিয়ে যায়।

মজিবুল হকের স্ত্রী স্বপর্না বেগম জানায়, দীর্ঘদিন এখানে বসবাস করে আসছি আজ হঠাৎ কোন কিছু বুঝে ওঠার আগেই তারা বহু লোকজন অস্ত্র নিয়ে এসে আমাদের উচ্ছেদ করে দিলো।

এব্যাপারে ভূমিদস্যু আমিন উল্যাহ ও তার ছেলে নাছির জানান, রিক্সা চালক মজিবুল হককে পরিবার পরিজন নিয়ে বেশ কয়েকবার এ বাড়ি থেকে চলে যেতে বলেছি। তারা চলে না যাওয়া কিছু লোকজন ও আত্বীয় স্বজন এবং লেবার নিয়ে বের করে দিয়েছি। এখন তারা চাইলে তাদের কিছু টাকা পয়সা দিয়ে দিবো।

রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক জানান, এখনো অভিযোগ পাইনি। পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.