‘নির্ধারিত মূল্যে’ খাবার পরিবেশনের শর্তে ক্যাফেটেরিয়ার নতুন ম্যানেজার নেবে ইবি

শেয়ার

ইবি সংবাদদাতা:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) অফিস নিয়ন্ত্রণাধীন কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার নতুন পরিচালক (ম্যানেজার) নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির উপ-রেজিস্ট্রার সুদেব কুমার বিশ্বাস এ তথ্য জানিয়েছেন। এর আগে গত ৯ মে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত মূল্যে সকালের নাস্তা ও দুপুরের খাবার সরবরাহ করতে ইচ্ছুক ব্যক্তিদের আগামী ১৭ মে বেলা ১২টার মধ্যে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও এক কপি পাসপোর্ট সাইজের ছবিসহ পূর্ণাঙ্গ বায়োডাটা সঙ্গে নিয়ে টিএসসিসির অফিসে যোগাযোগ করতে হবে।

এক্ষেত্রে যিনি ক্যাফেটেরিয়ার দায়িত্ব পাবেন তাকে ১০ হাজার টাকা জামানত দিতে হবে, ক্যাফেটেরিয়া পরিচালনা সংক্রান্ত বিষয়ের যাবতীয় বিদ্যুৎ বিল যথারীতি পরিশোধ করতে হবে, এক প্রস্থ নন জুডিসিয়াল স্ট্যাম্পে চুক্তিপত্র সম্পাদন করতে হবে এবং পরিচালনা কমিটি যখন যে সিদ্ধান্ত গ্রহণ করবে তা চূড়ান্ত বলে গন্য হবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.