আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বর্তমানে ইংল্যান্ডে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। চেমসফোর্ডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নাজমুল হাসান শান্ত’র ঝড়ো শতকে ৩ উইকেটের জয় পেয়েছে টাইগাররা।
তামিম-সাকিবদের খেলা দেখতে সুদূর ইংল্যান্ডে গিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাহমুদউল্লাহ রিয়াদ ভক্তদের আশার বাণী শুনিয়েছেন তিনি।
ভারতের মাটিতে চলতি বছরের অক্টোবরে মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন এই বিশ্বকাপের জন্য প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছে। তবে বাংলাদেশ দলের নিজেদের ঝালিয়ে নেওয়ার মিশনে বর্মানে দলের সঙ্গে নেই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। পরপর দুই সিরিজে না থাকায় তাকে নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। তবে কি বিশ্বকাপ দল থেকে বাদ পড়বেন এই তারকা। গতকাল ইংল্যান্ডের চেমসফোর্ডে বাংলাদেশ-আয়ারল্যান্ডের ম্যাচকালীন সময়ে গণমাধ্যমের তা পরিষ্কার করেছেন বিসিবি বস পাপন।
রিয়াদের বিশ্বকাপে খেলার বিষয়ে প্রশ্ন আসলে তিনি বলেন, ‘আমার ধারণা মাহমুদউল্লাহ রিয়াদ থাকবে বিশ্বকাপ দলে।’
এর আগে মাহমুদউল্লাহ প্রসঙ্গে কথা বলেছিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও। তিনি বলছিলেন, ‘আমি এটা নিয়ে অনেক কথা শুনছি যে এটা কী হচ্ছে না হচ্ছে (রিয়াদের বিশ্বকাপ দলে থাকা)।
কিন্তু তিনি অবশ্যই অবশ্যই আমাদের পরিকল্পনা আছেন। উনি না, এই মুহূর্তে যে দলে নেই, কিন্তু প্রিমিয়ার লিগে ভালো করছে; আমরা ওদের নিয়েও কথাবার্তা বলছি। যেটা আমি বললাম, দলের জন্য ভালো যেটা হবে, সেটাই করা হবে।’
পাপন আরও বলেন, ‘আমার ধারণা মাহমুদউল্লাহ বিশ্বকাপে থাকবে। হৃদয়-শান্তকে বিশ্রাম দিয়ে কিছুদিন কাউকে খেলানো যাবে, এটা যতটা সহজ। কিন্তু রিয়াদকে স্কোয়াডে রেখে খেলাচ্ছে না (এটা ততটা সহজ নয়)।
এটা সবাই চিন্তা করেছে, কেমন হবে ব্যাপারটা, যদি না খেলায় কোনো একটা ম্যাচে (প্রশ্ন উঠতে পারে)। এ জিনিসগুলোই চিন্তা করে (তাকে স্কোয়াড় থেকে বাদ দেওয়া হয়েছে)।’
