ঘূর্ণিঝড় ‘মোখা’: এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

শেয়ার

আগামী রবিবারের ৫টি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’-এর কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আজ শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

৫টি শিক্ষা বোর্ডের মধ্যে রয়েছে-চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

তবে অন্যান্য বোর্ডের ওই দিনের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে জানায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

এদিকে, ৫টি ৫টি শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া রবিবারের পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিস্তারিত আসছে…

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.