আজমত উল্লাহ খান বিজয়ী করতে আটঘাট বেঁধে মাঠে নেমেছে জেলা আওয়ামী লীগ

শেয়ার

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ্যাড. মোঃ আজমত উল্লাহ খানকে বিজয়ী করতে আটঘাট বেঁধে মাঠে নেমেছে জেলা আওয়ামী লীগ।নৌকার প্রার্থীকে বিজয় করতে মরিয়া জেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা।

নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সিটি কর্পোরেশনের ৫৭ টি ওয়ার্ডে কাজ করছে জেলা আওয়ামী লীগের ১৪১টি টিম। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সমন্বয়ে টিম গঠন করা হয়।
একেক টিমকে একেক ওয়ার্ডে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিটি টিমে রয়েছে ১৫-৩০ জন সদস্য।

জানা যায় গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা মার্কার প্রচারনার প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন সবুজ। তিনি সংসদ সদস্য থাকায় প্রচার প্রচারণার কাজে যেতে না পারলেও টিমের কার্যক্রম পরিচালনা ও মনিটরিং করছেন।

সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এ্যাড. আজমত উল্লাহ খানের প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র মোঃ জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন।তার প্রতিক টেবিল ঘড়ি।

আগামী ২৫শে মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.