লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ফারদিন জাওয়াদ তানিম। তিনি উপজেলার তোরাবগঞ্জ এলাকার ঐতিহ্যবাহী আওয়ামী পরিবারের সন্তান। পড়াশোনার পাশাপাশি ছাত্র রাজনীতিতে নিজেকে সক্রিয় রেখেছেন তিনি।
তার দাদা মরহুম একেএম ফজলুল হক ছিলেন মুক্তিযোদ্ধা সংগঠক, বৃহত্তর রামগতি উত্তরাঞ্চল ও বৃহত্তর রামগতি উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, কমলনগরের বৃহত্তর চর কাদিরা ইউনিয়নের পাঁচ বারের(১৯৬৮-১৯৮৬)নির্বাচিত চেয়ারম্যান।
২০১৬ সাল থেকে নিজেকে ছাত্ররাজনীতিতে যুক্ত করেন। ছিলেন তোরাবগন্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে। এছাড়াও তিনি ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরাম সংগঠনের কার্যকরী সদস্য।
অনুভূতি প্রকাশ করে তানিম বলেন, আমাকে উক্ত কমলনগর উপজেলা ছাত্রলীগের পূনাঙ্গ কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত করায় জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদককে কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আমি বঙ্গবন্ধুর আর্দশ বুকে ধারন করে সকলের সাথে মিলেমিশে চলবো এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় নিজেকে নিয়োজিত রাখবো। এছাড়াও আমার সব থেকে বড় কাজ থাকবে আমি যদি মানুষের কল্যাণে কাজ করা এবং আমি সামাজিক ও শিক্ষামূলক সকল কাজেও নিজেকে নিয়োজিত রাখবো।
সবার কাছে দোয়া চাই যেন আমার পরিবার এবং আমার দাদা ভাইয়ের রেখে যাওয়া সম্মানটুকু ধরে রাখতে পারি।
