নরসিংদীতে বজ্রপাতে নিহত ৩: আহত ১

শেয়ার

মোঃ মোবারক হোসেন,নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় বজ্রপাতে আফরান আহাদ (১৭) ও রানা আহমেদ (২০) নামে একই গ্রামের ২ যুবক নিহত হয়েছেন। এসময় শিমন আহমেদ (১৭) নামে একজন আহত হয়।

অপর দিকে নরসিংদীর বেলাব উপজেলার চর লক্ষীপুর ৮ নং ওয়ার্ডে হেলেনা (৬০) নামে এক নারী বজ্রপাতে নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৪ মে) দুপর ২ টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার লোচনপুর গ্রামে বৃষ্টির সাথে সাথে বজ্রপাত হতে থাকলে এ হতাহতের ঘটনাটি ঘটে।

নিহত আফরান আহাদ রসিংদীর রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে এবং রানা আহমেদ একই গ্রামের বাছেদ মিয়ার ছেলে। আহত শিমন আহমেদ ও ওই গ্রামের নাশু মিয়ার ছেলে।
তাদের মৃত‍্যূর বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক গাজী সিদ্দিক। এলাকাবাসী জানান, দুপুরে বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিন যুবক বৃষ্টিতে ভিজে গাছ থেকে আম পেরে বাড়ি ফিরছিলেন।

এসময় বজ্রপাতে তিনজনের শরীর জ্বলসে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় তাদেরকে তাৎক্ষনিক উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহাদ ও রানা নামে দুই যুবকে মৃত ঘোষণা করেন।
এসময় গুরুতর আহতাবস্থায় একই গ্রামের শিমনকে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক গাজী সিদ্দিক জানান, বজ্রপাতের ঘটনায় দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। শিমন নামের একজনকে উন্নত চিকিৎসার্থে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.