জন্মগতভাবে কেউ অপরাধী নয়,তাই জনসচেতনতা আবশ্যক – ওসি মুরাদ

শেয়ার

ভোলা প্রতিনিধি :-
ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন করার জন্য চাঁদপুর ইউনিয়নের কাজীকান্দি এলাকায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২মে ) বিকাল ৫ টায় ৩নং চাঁদপুর ইউনিয়নের কাজীকান্দি এলাকায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ তার বক্তব্যে বলেন, জন্মগতভাবে কেউ অপরাধী নয়, তাই জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। এছাড়াও মাদক,জুয়া ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানানো হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল্লাহ কিরন,ইউপি সদস্য হেলাল কাজী,সাবেক ইউপি সদস্য ইসমাইল চৌধুরী, , বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক ,বিট অফিসার এসআই রিসাত সহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরবর্তী মাদক, জুয়া প্রতিরোধে সচেতনতা মূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.