রামগঞ্জে খাল থেকে অজ্ঞাত নারী ও শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে পৃথক দুটি ব্রীজের নিচ থেকে অজ্ঞাত এক নারী ও শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার রামগঞ্জ-সোনাইমুড়ি সড়কের হানুবাইশ ব্রীজের নিচে ও পাশ^বর্তী আলীপুর এসপির বাড়ির সামনে ব্রীজের নিচ থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়। এখনও লাশের পরিচয় জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রামগঞ্জ-সোনাইমুড়ি সড়কখালের উপজেলার ৩নং ভাদুর ইউনিয়নের হানুবাইশ গ্রামের আবদুল করিম বেপারী বাড়ির সামনের ব্রীজের নিচে একটি দেড় বছরে শিশু বাচ্চা ও পাশর্^বর্তী অর্ধ কিলোমিটার দুরে আলীপুর এসপি বাড়ির সামনের ব্রীজের নিচে এক নারীর অর্ধগলিত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রিন্টের কালো ও লাশ সেলোয়ার কামিজ পরিহিত ২০-২২ বছরের এক নারী ও পাশ^বর্তী অন্য আরেকটি ব্রীজের নিচ থেকে দেড় বছরের এক কন্যা শিশুর লাশ উদ্ধার করেন।

শিশুটি মহিলার কন্যা সন্তান হবে এমনটাই মনে করছেন এলাকাবাসী।

এ রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.