মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) বিকালে নরসিংদীর মনোহরদী উপজেলার ৪নং খিদিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ কাউছার রশিদ বিপ্লবের বিরুদ্ধে বিভিন্ন সংবাদপত্রে, ইউটিউব, সোস্যাল মিডিয়ায় অপপ্রচার ও মিথ্যা মামলার প্রতিবাদে খিদিরপুর ইউপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন উপজেলার খিদিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাউছার রশিদ বিপ্লব।
এসময় ইউপি পরিষদের সদস্য গোলাপ মিয়া,দুলাল মিয়া,শফিকুল ইসলাম,রাকিবুল ইসলাম,শাহজাহান ব্যাপারী,সোহেল রানাসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। এছাড়াও এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ
এ সংবাদ সম্মেলনে উপস্থিত হন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান মোহাম্মদ কাউসার রশিদ বিপ্লব বলেন আমার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মিথ্যাচার ও ষড়যন্ত্র করে আসছে কতিপয়শ্রেণীর লোকজন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি আমার সুনাম ও ইমেজ ক্ষুন্ন করার লক্ষ্য নিয়ে একটি কুচক্রি মহল আমাকে নানা ভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে উঠেপড়ে লেগেছেন। ষড়যন্ত্রকারীরা আমি ও আমার ইউপি সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন। বিভিন্ন গণমাধ্যমে ইউটিউব ও সোস্যাল মিডিয়ায় আমাকে নিয়ে যে অপপ্রচার হয়েছে সেগুলো আদোও সত্য নয়। যাহা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। আমার সুনাম নষ্ট করার জন্য কতিপয়শ্রেণীর লোকজন ভুল তথ্য পরিবেশ করে এসব মনগড়া সংবাদ প্রচার করেছেন। আমার বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে প্রচারিত সংবাদ ও মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
