ফরিদপুর প্রতিনিধি-
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছে চরভদ্রাসন উপজেলা প্রশাসন।
দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। রবিবার বেলা ১১টায় চরভদ্রাসন কলেজ মাঠে এক আলোচনার মাধ্যমে এ সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির এপার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান মোঃ কাউছার হোসেন, সহকারী কমিশনার ভূমি খায়রুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম,চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান, ও মুক্তিযোদ্ধা সন্তান চরভদ্রাসন সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান, প্রমুখ।
