লক্ষ্মীপুরে ডিপ্লোমা চালু রাখার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শেয়ার

লক্ষ্মীপুরে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চালু রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে লক্ষ্মীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। পরে জেলা প্রশাসক হুমায়ারা বেগমের কাছে স্বারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন, নাজমুল হাসান, মো. আনোয়ার হোসেন ও শাহনাজ আক্তার সীমা প্রমুখ।

এসময় শিক্ষার্থীরা বলেন, ২০১৬ সালে সরকার দেশের ৬৪টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চালু করেন। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে ওই কোর্সে ৬ হাজারেরও বেশী ছাত্র-ছাত্রী অধ্যায়ণরত রয়েছে। হঠাৎ একটি কুচক্রীমহল ও প্রাইভেট পলিটেকনিক ব্যবসায়ীদের একটি অংশ টেকনিক্যাল স্কুল ও কলেজ হতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স করতে সরকারের অনুমতি নেই এমন অপপ্রচারণা চালিয়ে তা বন্ধ করার পাঁয়তারা করছেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এর প্রতিবাদে মানববন্ধনের মাধ্যমে কোর্সটি চালু রাখার দাবিতে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.