রামগঞ্জে স্বপ্নপুরী’র উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাচেলর পয়েন্টের কাবিলা, হাজারো মানুষের ঢল

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে এস কে টাওয়ারের দ্বিতীয় তলায় গতকাল ২৩ শে মার্চ বৃহস্পতিবার বিকেল বেলা দেশের অন্যতম ফ্যাশান গ্যালারীর স্বপ্নপুরীর ২০ তম শাখার শুভ উদ্ভোধন করা হয়। এই স্বপ্নপুরী উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্যাশন হাউজটির শুভ উদ্ভোধন করেন বিশিষ্ট নাট্যঅভিনেতা ব্যাচালার পয়েন্ট খ্যাতিবিশেষ জিয়াউল হক পলাশ প্রকাশ কাবিলা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক মেয়র বেলাল আহম্মেদ,ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ হোসেন, দরবেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, সাংবাদিক আবু তাহের,মোঃ কাউছার হোসেন, শাখাওয়াত হোসেন,নজরুল ইসলাম,সহ হাজার হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এইসময় স্বপ্নপুরীর স্বত্ত্বাধিকার চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল ইসলাম সুমন উপস্থিত ছিলেন।

তিনি বলেন, আধুনিক মানুষের রুচির ভিত্তিতে স্বপ্নপুরীর ২০ তম শাখার শুভ উদ্ভোধন করা হয়েছে রামগঞ্জে। রামগঞ্জের প্রতিটি মানুষই সৌখিন এবং রুচিশীল। তাই তাদের তাদের সৌখিনতার কথা চিন্তা করে এই স্বপ্নপুরীর উদ্ভোধন করা হয়েছে। এখানে পুরুষ মহিলা ও বাচ্চাদের জন্য রয়েছে সকল প্রকার রুচিশীল পোষাকের সমাহার। পাবেন সকল প্রকার কসমেটিকের পন্যও। তিনি সবাইকে পছন্দের পন্য কিনা কাটার জন্য স্বপ্নপুরীতে আমন্ত্রন জানিয়েছেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.