রামগঞ্জে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন করা হয়েছে। ১৬মার্চ (বৃহস্পতিবার) সকালে রামগঞ্জ পৌর শহরের সাব-রেজিষ্ট্রি অফিস সংলগ্ন মিজান টাওয়ারের ২য় তলায় শুভ উদ্বোধনের মাধ্যমে যমুনা ব্যাংকের সার্বিক কার্যক্রম শরু হয়।

যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে ও ব্যাংকের এবিপি আবদুল মালেকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিঃ ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিঃ পরিচালক কানুতোষ মজুমদার, মোঃ সাইদুল ইসলাম, রেদোয়ান-উল করিম আনসারী, রামগঞ্জ পৌরসভা মেয়র আবুল খায়ের পাটোয়ারী, যমুনা ব্যাংক রামগঞ্জ উপশাখা ব্যবস্থাপক মোহাম্মদ আলম প্রমূখ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.