রামগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ করলেন এমপি আনোয়ার খান

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ, ঢেউ টিন ও কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (৪ মার্চ) রাতে ক্ষতিগ্রস্ত ৭টি পরিবারকে ৭ লক্ষ টাকার চেক তুলে দেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান।

এছাড়া প্রত্যেক পরিবারকে কম্বল ও বসতবাড়ি নির্মাণের জন্য ঢেউটিন দেয়া হয়। রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের মোস্তান বাড়ী প্রাঙ্গণে এমপির ব্যক্তিগত উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মিরা। এসময় উপস্থিত ছিলেন কা নপুর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন খান, ভাদুর ইউপি চেয়ারম্যান জাবেদ হোসেন খান, আওয়ামী লীগ নেতা মো. মজিবুর রহমান, বিআরডিবি চেযারম্যান সুমন ভূঁইয়া, ইউপি সদস্য পলাশ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম অপুমাল প্রমুখ।

উল্লেখ্য, বুধবার (১ মার্চ) রাত সাড়ে এগারোটায় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের মোস্তান বাড়ীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ৭টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে তাদের দলিলপত্র, নগদ টাকা, স্বর্নালংকার, টিভি, ফ্রিজ, ফার্নিচারসহ সবকিছুই পুড়ে যায়। এতে ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্থরা।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.