বিয়ের পর মধুচন্দ্রিমার জন্য কাজ থেকে ছুটি নিয়েছিলেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। এবার মধুচন্দ্রিমা শেষে শুটিংয়ে ফিরলেন কিয়ারা।
সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ছবি থেকে তেমনটাই বোঝা যাচ্ছে। মেকআপ নেওয়ার ছবি পোস্ট করে লিখেছেন, ২৫ ফেব্রুয়ারি শনিবার ফের কাজে ফিরলাম। কোন ছবির শুটিংয়ের জন্য মেকআপ নিচ্ছেন সে বিষয়েও বিস্তারিত কিছু জানাননি কিয়ারা। এই মুহূর্তে কিয়ারার হাতে দুটি ছবি রয়েছে। কার্তিক আরিয়ানের বিপরীতে ‘সত্য প্রেম কথা’ ও রাম চরণের সঙ্গে পরিচালক এস শঙ্করের ‘আরসি ১৫’।
