রায়পুরে মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেয়ার

নিজস্ব সংবাদদাতা, রায়পুর, লক্ষীপুর

লক্ষীপুরের রায়পুরে চার কেজি গাঁজাসহ শাহ পরান ওরফে হৃদয় (২৬) নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) পৌর শহরের ৬নং ওয়ার্ডস্থ ফিস হ্যাচারীর পূর্ব দক্ষিন মোড়ে জনৈক শাহজাহানের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। সে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার হাজী পাড়ার বসু মেম্বার বাড়ীর মৃত দুলাল
মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদে খবর পেয়ে ওসি শিপন বড়–য়া ও এসআই এদাদুল হক অভিযান চালিয়ে চার কেজি গাজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। এ ব্যাপাওে মামলা দায়েরের পর বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.