আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার মধ্যকরপাড়া গ্রামের প্রবাসী শাওন পাটোয়ারীর স্ত্রী শারমিন আক্তার ৪ বছরের মেয়ে সন্তান সাদিয়া আক্তার,নগদ ৫লক্ষ টাকা ও স্বর্নালংকার নিয়ে নিরুদ্ধেশ হওয়ার অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে বৃহস্পতিবার রাতে প্রবাসী শাওন পাটোয়ারীর পিতা শাহ আলম বাদী হয়ে রামগঞ্জ থানা লিখিত অভিযোগ দায়ের করেছে।
সুত্রে জানা যায়,রামগঞ্জ উপজেলার মধ্যকরপাড়া গ্রামের আলী মেম্বার বাড়ির ব্যবসায়ী শাহ আলমের প্রবাসী পুত্র শাওন ৫বছর পুর্বে চাটখিল উপজেলার নারায়নপুর গ্রামের ছকিদার বাড়ির প্রবাসী শহীদ উল্যাহর মেয়ে শারমিন আক্তার পালিয়ে বিয়ে করেন। বিয়ের পরে সামাজিকতা রক্ষার্থে শাহ আলম পুত্রবধুকে মেনে নিয়ে ঘরে তুলে নেয়। এবরপর নব-দম্পতি পরিবারে মেয়ে সন্তান জম্ম হলে শাওন পাটোয়ারী পুনরায় প্রবাসে জীবিকার উদ্দেশ্যে পাড়ি জমায়। প্রবাসে থাকাবস্থায় শাওন তার স্ত্রীর নিকট প্রচুর পরিমান টাক পাঠায়। কিন্তু হটাৎ বৃহস্পতিবার গৃহবধু শারমিন কাউকে কিছু না জানিয়ে শিশু সন্তানকে নিয়ে পালিয়ে যায়।
প্রবাসীর পিতা শাহ আলম জানান, ২২ শে ফেব্রুয়ারী বুধবার সকালে পুত্রবধু শারমিন আক্তার বসতঘরে ব্যবসায়ীক কাজে রাখা ৫লক্ষ টাকা,স্বর্নালংকার লুটে নিয়ে মেয়ে সন্তান সাদিয়া আক্তার নিয়ে বসতঘর থেকে বাহির হয়। বুধবার ও বৃহস্পতিবার বিভিন্ন স্থানে খোজাখুজি করেও না পেয়ে রাতে থানা অভিযোগ করেছি।
এব্যাপারে জানতে চাইলে শারমিনের মা পারভিন আক্তার এই প্রতিবেদককে বলেন,তাদের বাড়ি থেকে আমার মেয়ে এবং নাতনী নিখোজ হয়েছে, কোথায় আছে আমরা জানিনা। রামগঞ্জ থানার ওসি এমদাদুল হক এমদাদ বলেন, প্রবাসীর পিতা শাহ আলমের দায়ের করা লিখিত অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
