রায়পুরে ভাষা শহীদদের স্মরণে সবুজসেনা খেলাঘর আসরের শ্রদ্ধা নিবেদন

শেয়ার

প্রদীপ কুমার রায় :

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরি ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় শিশু কিশোর সংগঠন সবুজ সেনা খেলাঘর আসর রায়পুর উপজেলা শাখা।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলা পরিষদ চত্বরের আদর্শ শিশু নিকেতন চত্বর থেকে প্রভাত ফেরি করে পৌর শহর প্রদক্ষিণ করে নতুন বাজার এলাকায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের শিশু কিশোর ভাইবোনেরা।


এসময় উপস্থিত ছিলেন আদর্শ শিশু নিকেতনের প্রিন্সিপাল আবুল কালাম আজাদ, সংগঠনটির সভাপতি প্রদীপ কুমার রায়, সাধারণ সম্পাদক আবুল কাসেম খোকা, সম্পাদক মন্ডলীর সদস্য সাংবাদিক আজম খান, ফিরোজ আলম, আবু জাফর, মো: রাজন , মো: সবুজ, জয়া রানী নাথ প্রমুখ।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মোতালেব হোসেন মোল্যা, ইউপি’ সদস্য মো. সরোয়ার হোসেন সহ আরো অন্যান্য প্রমূখ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.