নোয়াখালী প্রতিনিধি:
বেগমগঞ্জের কাদিরপুরে সংখ্যা লঘুর বসত বাড়িতে অগ্নিসংযোগ শিরোনামে প্রকাশিত সংবাদের জের ধরে কাদিরপুর ইউপি চেয়ারম্যান কিশোর গ্যাং লিডার ইয়াবা কারবারি সালাহ উদ্দিন সহ তার সাঙ্গপাঙ্গরা ২২ জানুয়ারী সাহসী সাংবাদিক মোঃ বদিউজ্জামান ( তুহিন) কে বর্বরোচিত বর্গীয় হামলা চালিয়ে গুরুতর আহত করে।
এঘটনায় বেগমগন্জ মডেল থানা ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা হলে আদালত পিবিআইকে তদন্ত করে রিপোর্ট দেয়ার আদেশ দেন। ২৪ জানুয়ারী বেগমগন্জ মডেল থানার এস.আই আওলাদ হোসেন তদন্ত শেষে থানা ফিরে গেলে আসামি সালাহ উদ্দিনের সাঙ্গপাঙ্গরা পৌরণ বিবি দঃ বাজার বিসমিল্লাহ টাওয়ার মার্কেট এর ভিতর লিটনের চা দোকানের সামনে থেকে সাংবাদিক বি. চৌধুরী তুহিন কে টানাহ্যাঁচড়া করে হুন্ডা করে তুলে নিতে চাইলে তার ২ ভাই ও বাজারের ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে প্রাণে রক্ষা করে নচেৎ হত্যা করে লাশ গুম করে ফেলত।
আসামীরা ৩ জানুয়ারী রাত ৯ টায় পৌরণ বিবি দঃ বাজার লিটনের চা দোকানের সামনে আসামি সালাহ উদ্দিনের লেলিয়ে দেয়া এজাহারভুক্ত আসামি আনোয়ার হোসেন বাবু ( ৪১) ও পেয়ার আহম্মদ ( ৪৩)সাংবাদিক বি. চৌধুরী কে হুমকি দিয়ে বলে শালা মামলা কেন করছিস? মামলা না উঠাইলে তোকে খুন করে ফেলব। পরে ৯৯৯ কল দিয়ে পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়।
এখনো হুমকি দিচ্ছে মামলা না উঠাইলে সাংবাদিক বি. চৌধুরী ( তুহিন) কে হত্যা করে লাশ গুম করে ফেলবে । এ ঘটনায় সাংবাদিক বি. চৌধুরী ( তুহিন) নিরাপত্তাহীনতা ভুগছে। এ ব্যাপারে সাংবাদিক তুহিন গণতন্ত্রের মানস কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও নোয়াখালী ৩ বেগমগন্জ আসনের এমপি আলহাজ্ব মামুনুর রশিদ কিরণের কাছে দোষীদের গ্রেপ্তার ও সাংবাদিক বি. চৌধুরী কে নিরাপত্তা দেয়ার আকুতি জানিয়েছেন।
