সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের পঞ্চম ধাপের কর্মসূচি নিয়ে একযোগে দলের ১০ সাংগঠনিক বিভাগীয় শহরে মাঠে নামছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রাজধানীতে বিএনপির পাশাপাশি আন্দোলনে থাকা অন্য দলগুলোও কর্মসূচি পালন করবে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) বিভাগীয় সমাবেশে ব্যাপক উপস্থিতির চেষ্টা করছে বিএনপি। একইদিনে আওয়ামী লীগের পক্ষ থেকে খুলনা, রংপুর, সিলেট, ঢাকা দক্ষিণসহ একাধিক জায়গায় পাল্টা কর্মসূচির ডাক দেয়ায় শঙ্কা দেখা দিয়েছে।
