বিতর্ক চাই না, শিল্পচর্চা করতে চাই : বাবু

শেয়ার

জনপ্রিয় ও শক্তিমান অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবু। অভিনয়ের পাশাপাশি গান দিয়েও জয় করেছেন ভক্তদের হৃদয়।

চলতি বছরে শুরুতেই নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। সিনেমার নাম ‘মেঘনা কন্যা’। সিনেমাটিতে নেতিবাচক চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে।
‘মেঘনা কন্যা’ সিনেমার বিষয়ে এই অভিনেতা বলেন, গ্রাম-শহরের দুই নারীর শেকল ভাঙার গল্প নিয়ে ফুয়াদ চৌধুরীর পরিচালনায় নির্মিত হবে ‘মেঘনা কন্যা’ সিনেমা। যেখানে নারী পাচারে গল্পও উঠে আসবে। এখানে আমার চরিত্রটি দালালের। গল্পে একটি সামাজিক মেসেজ রয়েছে। আমি চেষ্টা করব, শতভাগ মেধা, মনন ও শ্রম দিয়ে কাজটি করার। আশা করছি টিমের সঙ্গে একটি ভালো কাজ উপহার দিতে পারব।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.