আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ যুবলীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও রামগঞ্জ উপজেলা যুবলীগ সদস্য কামরুল হাসান মাসুম বিএসসি।
আজ সোমবার (২৩ জানুয়ারী) বিকেল ৪টায় পৌর ০৭ নং ওয়ার্ড অভিরামপুর চাঁদপুরীশাহ্ জামে মসজিদ ঈদগাহ মাঠে প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
রামগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য কামরুল হাছান মাছুম (বিএসসি) আয়োজনে ও সার্বিক তত্ত্বাবধানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের উপ- বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শামছুল ইসলাম পাটোয়ারী,
জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক নজরুল ইসলাম ভুলু, উপজেলা যুবলীগের যুগ্ম- আহবায়ক সাঈদুর রহমান মামুন, রামগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম- আহবায়ক ও সাবেক কাউন্সিল শাখাওয়াত হোসেন রাজু প্রমুখ।
এই সময় প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান পবন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় জনগন বান্ধব ছিল। জনগনের অধিকার প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে বাংলাদেশ আওয়ামীলীগ যুবলীগ করোনা কালীন সময়সহ দেশে যেকেনো দুর্যোগ, মহামারিতে সাধারন মানুষের পাশে থেকে ত্রান সামগ্রী, উপহার সামগ্রী, শীতবস্ত্র দিয়ে সবসময় মানুষের পাশে ছিল। ইন্সাআল্লাহ এমন মানবিক কাজের জন্য ভবিষ্যতে আওয়ামীলীগ সরকার পাশে থাকবে।
