লক্ষ্মীপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

শেয়ার

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা উপকূলের ৬ হাজার অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শীত নিবারণের বস্ত্র পেয়ে খুশি উপকূলের এসব বাসিন্দারা। রোববার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার হাজিরহাট ও পাটোয়ারী হাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সামনে এ কম্বল বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষ থেকে উপহার হিসেবে কম্বলগুলো বিতরণ কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য ইস্কান্দার মির্জা শামীম।

এ সময় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোঃ নিজাম উদ্দিন, পাটোয়ারী হাট ইউপি চেয়ারম্যান আবুল খায়ের, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল ইসলাম মিলন প্রমুখ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.