মেসি-রোনালদো মহারণের টিকিট মূল্য ২৭ কোটি

শেয়ার

কাতার বিশ্বকাপের উন্মাদনা শেষে শুরু হয়েছে ক্লাব ফুটবলের লড়াই। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় সংবাদ পর্তুগিজ তারকা রোনালদোর ইউরোপের ফুটবলকে বিদায় বলে সৌদি আরবের ক্লাবে পাড়ি জমানো।

বিশাল অর্থের বিনিময়ে আল নাসের সিআর সেভেনকে দলে ভিড়িয়েছে। সবাইকে চমকে দেওয়া সৌদি এখানেই থেমে থাকেনি। এবার দুই মহাতারকা মেসি-রোনালদোর লড়াই আয়োজন করছে এশিয়ার দেশটি। সেই ম্যাচের টিকিট নিয়ে রীতিমত তোলপাড় অবস্থা।

আগামী ১৯ জানুয়ারি সৌদি আরবের রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে হবে মেসি বনাম রোনালদো দ্বৈরথ। ফরাসি ক্লাব পিএসজির তাদের মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সৌদির ক্লাব আল হিলাল ও আল নাসেরের সমন্বয়ে গড়া অল স্টার ইলেভেনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.