ফারদিন হত্যা মামলা: জামিন পেলেন বুশরা

শেয়ার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলার প্রধান আসামি আমাতুল্লাহ বুশরার জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৮ জানুয়ারি) সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসীন ইফতেখার তার জামিন মঞ্জুর করে এ আদেশ দেন।

৫ জানুয়ারি দুপুরে বুশরার পক্ষে জামিন শুনানি হয়। আদালত শুনানি শেষে আদেশের জন্য অপেক্ষামান রাখেন।

পরে সন্ধ্যায় আদালত থেকে জানানো হয়, আজ জামিনের বিষয়ে আদেশ দেওয়া হবে। ওইদিন জামিন আবেদনের পক্ষে জামিন শুনানি করেন সিনিয়র আইনজীবী মোখলেসুর রহমান বাদল, আব্দুর রহমান হাওলাদার প্রমুখ।

গত ১০ নভেম্বর সকালে রাজধানীর রামপুরার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওইদিন দুপুরে তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আরেকটি আদালত। গত ১৬ নভেম্বর তাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। একইদিনে পক্ষে তার পক্ষে করা জামিন আবেদন ম্যাজিস্ট্রেট কোর্টে নামঞ্জুর হয়। এরপর তার পক্ষে দায়রা আদালতে ফৌজদারি বিবিধ মামলা করেন আইনজীবী।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.