জমে উঠেছে নোয়াখালীর চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির নির্বাচন

শেয়ার

মোঃ বদিউজ্জামান (বি. চৌধুরী), নোয়াখালী প্রতিনিধি:

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জমে উঠেছে নোয়াখালীর প্রধান বাণিজ্যিক প্রাণ কেন্দ্র ঐতিহ্যবাহী চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির নির্বাচন।৭ জানুয়ারী নির্বাচনকে ঘিরে পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পুরো চৌমুহনী বাজার।

প্রার্থীরা কোমর বেধে মাঠে নেমেছে।চায়ের দোকানে তিল পরিমাণ ঠাঁই নেই। ব্যবসায়ীরা একে অপরের সাথে দেখা করছেন আলিঙ্গন করছেন।সাধারণ সম্পাদক পদে সাবেক কার্যকরি সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জনহিতৈষী মোঃ মোরশেদুল আমিন ফয়সল এবার সাধারণ সম্পাদক পদে দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে জনমত জরীপে প্রচার প্রচারণা শীর্ষে রয়েছে।

তিনি বলেন আমি নির্বাচিত হলে চৌমুহনী বাজারের যানজট নিরসনে কাজ করব। ব্যবসায়ীদের সুখে দুঃখে পাশে থাকব। সমিতির উন্নয়নে কাজ করব।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.