পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএমকে সিরাজুল ইসলামকে বিদায় সংবর্ধনা

শেয়ার

কমলনগর, (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কমলনগর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সিরাজুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (১ জানুয়ারি) বিকেলে পল্লী বিদ্যুৎ সমিতির সদর দফতরের হলরুমে ক্রীড়া সাংস্কৃতিক কল্যাণ পরিষদের (ক্রিসকপ) ব্যানারে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো. জাকির হোসেনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন রামগঞ্জ জোনাল অফিসের ডিজিএম নুরুল আলম ভূঁইয়া, চন্দ্রগঞ্জের ডিজিএম মাহফুজুর রহমান, রামগতির ডিজিএম রেজাউল করিম, ভবানীগঞ্জের ডিজিএম আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলাম, রায়পুরের ডিজিএম শাহাদাত হোসেন, সদর দফরতরের ডিজিএম (কারিগরি) তাজুল ইসলাম ও এজিএম এসএমজি এলমান শাহ প্রমুখ। এসম সমিতির বিভিন্নস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কর্মক্ষেত্রে সিরাজুল ইসলাম সৎ ও সাহসী ছিলেন। একটি হাত হারানোর পরও তিনি থেমে যাননি। দক্ষতা ও কর্মগুণে তিনি এজিএম ও পরে ডিজিএম পদে পদোন্নতি পেয়েছেন। তার ত্যাগ এবং অর্জনে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর শিক্ষনীয় বিষয় রয়েছে।

সিরাজুল ইসলামের সঙ্গে কথা বলে জানা গেছে, ৯১৮৫ সালে তিনি পল্লী বিদ্যুতে যোগ দেন। ২০০৭ সালে সেপ্টেম্বর মাসে যশোরে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে থাকাকালীন ৩৩ হাজার কিলোওয়াট ভোল্টেজ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রে কাজ করছিলেন। তখন বিদ্যুৎ সঞ্চালন বন্ধ ছিল। হঠাৎ করে অন্য একজন বিদ্যুৎ সঞ্চালন সুইচ ওপেন করে দিলে তিনি দুর্ঘটনার শিকার হন। এতে তার বাম হাত পুড়ে যায় এবং মাথার হাঁড় ভেঙে যায়। দীর্ঘ তিন মাস পর সুস্থ্য হয়ে তিনি ফের কাজে যোগ দেন। তবে তার বাম হাতটি কেটে ফেলতে হয়।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.