লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

শেয়ার

লহ্মীপুর:

কেন্দ্রীয় ছাত্রদল নেতা নুরুল আলম নুরুকে হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতা-কর্মীরা।

রোববার (০২ এপ্রিল) দুপুর ১২টার দিকে জেলা ছাত্রদল এ বিক্ষোভ মিছিল করে।

লক্ষ্মীপুর পৌরসভা প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের গেঞ্জিহাটা গিয়ে শেষ হয়।

কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ আহম্মেদ, হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মামুন, দফতর সম্পাদক আবদুর রহিম রাজন, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেল, পৌর ছাত্রদলের সভাপতি মোছাদ্দেক হোসেন বাবর ও লক্ষ্মীপুর সরকারি কলেজের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাজু প্রমুখ।

গত ২৯ মার্চ কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নুরুল আলম নুরুকে পুলিশ পরিচয় দিয়ে নগরীর কাতালগঞ্জ এলাকার বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার প্রায় ১৩ ঘণ্টা পর বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে কর্ণফুলী নদীর তীর থেকে গুলিবিদ্ধ অবস্থায় তার মরদেহ উদ্ধার করে

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.