ফেনী জেলার মোস্তফা হাজারীর মৃত্যুতে জেএসডি’র শোক

শেয়ার

পল্লী নিউজ ডেস্কঃ

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন এক বিবৃতিতে ফেনী জেলা জেএসডি’র প্রতিষ্ঠাকালীন সভাপতি গোলাম মোস্তফা হাজারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য যে, গোলাম মোস্তফা হাজারী গত রাত ৩টার সময় ফেনী শহরস্থ নিজ বাড়ীতে মৃত্যু বরন করেন। তিনি দীর্ঘ দিনযাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুম মোস্তফা হাজারীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

অপর এক বিবৃতিতে জেএসডি’র কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক, ফেনীর সন্তান শহীদ উদ্দিন মাহমুদ স্বপন মোস্তফা হাজারীর মুত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.